সিজেকেএস কারাতে কোচদের বিকেএফ কোচেস্‌ লাইসেন্সিং সার্টিফিকেট লাভ

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো কারাতে কোচেস লাইসেন্সিং কার্যক্রম সম্পন্ন হয়। সারাদেশ থেকে প্রায় ১২০ জনেরও অধিক কারাতে কোচ প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ১৭ ফেব্রুয়ারি উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান ঢাকাস্থ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সিজেকেএস কারাতে’র আব্দুর রাজ্জাক, এস এম আরিফ চৌধুরী, জয়জিৎ চৌধূরী, জুয়েল ওসমানী ও সাজেদা সাজু প্রমুখ কারাতে প্রশিক্ষক হিসেবে অতিথির হাত থেকে কোচেস্‌ লাইসেন্সিং সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও সিজেকেএস কাউন্সিলর শাহাজাদা আলম। বিশেষ অতিথি হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ কোচদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবাইদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জার্মানীর বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল,আজ যাচ্ছেন কক্সবাজার
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে শিকলবাহা ও হালদার জয়