সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এস বি এস) সিঙ্গাপুরের জুরং-এর আসইয়াকিরিন মসজিদে বিশেষ ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে। এ আয়োজনে সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে প্রায় ২০০০ জন অংশগ্রহণ করেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রেদূত ম্যডাম লুৎফর নাহার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মহান আল্লাহ তা’য়ালার কাছে বাংলাদেশ ও সিঙ্গাপুরসহ সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার আলতাফ হোসেন ও সাধারন সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাহউদ্দিন । এই অনুষ্ঠানটির আয়োজনে আসইয়াকিরিন মসজিদ কমিটি বিশেষ সহযোগিতা প্রদান করেন।












