সিঙ্গাপুর পৌঁছে বিশ্রামে হামজারা

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ খেলার এবং ভ্রমণ ক্লান্তি কাটিয়ে উঠতে হামজাজামালদের বিশ্রাম দেওয়া হয়েছে। আজ শনিবার থেকে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই দলের ঢাকায় হওয়া প্রথম পর্বের ম্যাচে সিঙ্গাপুর জিতেছিল ২১ গোলে। সিঙ্গাপুর ম্যাচ দিয়েই বাছাই শেষ করবে বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটিতে জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতোমধ্যেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। গ্রুপের শীর্ষ দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৩তম স্থানে থাকা ভিয়েতনামের বিপক্ষে অবশ্য ১৮১তম স্থানে থাকা হামজাদের অভিজ্ঞতা সুখকর হয়নি; ০ গোলে হারে দল। হারের তেতো স্বাদ নিয়ে শুক্রবার সিঙ্গাপুর পৌঁছেছে দল। বাফুফের মাধ্যমের পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার আমের জানিয়েছেন খেলোয়াড়দের রিকভারির জন্য বিশ্রাম দেওয়ার এবং শনিবার থেকে মাঠের প্রস্তুতি শুরু হওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপিএসএলে টিম ম্যানেজমেন্টের প্রশংসা পেলেন মোস্তাফিজ,ইমন