সোলিনফু এসোসিয়েশন ফ্রান্সের অর্থায়নে কক্সবাজার জেলার চকরিয়া পূর্ব বড় ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানায় ছয়মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ ও ট্রেনিং পরিদর্শন অনুষ্ঠিত হয় গত রবিবার বিকেল তিনটায়। এতে প্রধান অতিথি ছিলেন সোলিনফু এসোসিয়েশন ফ্রান্সের সেক্রেটারি জেনারেল মি. থিয়েরি লিবাউট। বিশেষ অতিথি ছিলেন সোলিনফু এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুলতানা আফরোজ। সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শিহাব উদ্দিন, এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরী, মাস্টার রিদুয়ানুল ইসলাম বিএসসি ও কম্পিউটার প্রশিক্ষক জাহাঙ্গীর আলম। কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুঁথিগত শিক্ষা নয়, বরং কারিগরি ও আইটি প্রশিক্ষণই বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে। সভাপতি তাঁর বক্তব্যে এই আয়োজন করায় সোলিনফু এসোসিয়েশন ফ্রান্সের সেক্রেটারি জেনারেল মি. থিয়েরি লিবাউট ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুলতানা আফরোজার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












