চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.৮৬ কোটি টাকা। মোট ১,৪১৪টি লেনদেনের মাধ্যমে মোট ৪৯.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৮.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০১৭.৬০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৫.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫০.০১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৭.১৯ পয়েন্ট।
সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ২২.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৩৯.৪৭। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০২,৫১৫.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬১,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, দাম কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।







