চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৮.৮৫ কোটি টাকা। ১,৬২৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৯.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৯২.৮৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৭.৬৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০২.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১২.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৭৮৬.০৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৭,২৬৫.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,১৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, দাম কমেছে ৪১টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।








