সিএসইতে লেনদেন ৮.৭১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৮.৭১ কোটি টাকা। ১,৭৫৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১১.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৯১.৩৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১০.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৪.৪৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯১.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮১২.৮১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,৯০৯.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, দাম কমেছে ৬০টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধগ্র্যামিতে কেনড্রিক লেমারের রেকর্ড
পরবর্তী নিবন্ধইরান নিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে রাশিয়া