সিএসইতে লেনদেন ৭.৫৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৭.৫৯ কোটি টাকা। ৩,২৬৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১৬.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৭১৫.৩৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২৭.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,২২৫.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৫.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৬.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ২৮০.০০ পয়েন্ট কমেছে, যা হলো ২,৭৯৫.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩২,২৬৪.৪৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫ টির, দাম কমেছে ২০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৯ টির।

পূর্ববর্তী নিবন্ধআহতদের চিকিৎসার জন্য যে আহ্বান জানালেন ফারুকী-তিশা
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি : বাইডেন