চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪.৯২ কোটি টাকা। ১,২১৭টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫০.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০২৯.৯৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৮.৬০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯১১.৮১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৪৯.৮২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৮,২৮২.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৬,০৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, দাম কমেছে ৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।







