চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪৮.৫৫ কোটি টাকা। ১,০৮৩টি লেনদেনের মাধ্যমে মোট ৯২.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৮৭.৭৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৮.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৫.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৩৯.৪৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯৩,৪৬২.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৬০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, দাম কমেছে ৬২টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।





