সিএসইতে লেনদেন ৪১.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪১.৩৫ কোটি টাকা। মোট ১,২৭১টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯২.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮২৫.১৩ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ১৫.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৪.৩১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৭.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৯.৫৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৩৯.৪৭।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০১,৫১৯.১৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৩৮০.৯৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১টির। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, দাম কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বনলতা এক্সপ্রেস’ : টিজারে এলো গল্পের আভাস
পরবর্তী নিবন্ধজেন-জি বিক্ষোভের পর পরিবর্তনের আশায় ভোট দিচ্ছে নেপাল