চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৯.০৭ কোটি টাকা। মোট ১,১৬৭টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৬৮.৬০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৩.২৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯২.১৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৩৮.৬৭।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০২,৪৮১.৬০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৬০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫০টির। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।








