সিএসইতে লেনদেন ৩৫.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৩৫.১৩ কোটি টাকা। ১,০৩৭টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৭৯.৫৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৬.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০৮.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৪৯.৮২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৭,৩৬২.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৬,১০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, দাম কমেছে ৫২টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধঈদে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত, যুদ্ধের কবলে পুরো দেশ