চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৪.৬৩ কোটি টাকা। মোট ১,৮৭২টি লেনদেনের মাধ্যমে মোট ৮৫.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৭০.৬৫ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৬.১০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৬৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০০.০৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১২.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৫৭.৮৪।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৮,৮৫৬.৭১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৯৮০.৬০ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৭টির।








