সিএসইতে লেনদেন ৩২.৩১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৩২.৩১ কোটি টাকা। ১,৯৬৬টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৬৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১২.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮০২.০৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২২.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৫.৩৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৫১.১৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,৫৩৭.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৫৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, দাম কমেছে ৯৮টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধনান্দনিক শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅর্থ পাচার মামলায় নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার