সিএসইতে লেনদেন ২৬.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ২৬.৮৩ কোটি টাকা। ১,৪৬০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৮৯.৭৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৬.০৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৩.১৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭১.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৬২.৩২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯৩,১৮০.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬২,৬৩০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, দাম কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
পরবর্তী নিবন্ধভিয়েতনামে ক্ষমতা সংহত করলেন তো লাম