সিএসইতে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ২৪.৬৫ কোটি টাকা। ২,৯১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫১৮.৮০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩৭.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২০৩.৯৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৯.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৮.৪৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৭৯৪.৪৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৬৫৭.১৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,১৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, দাম কমেছে ১৭টি আর অপরিবর্তিত রয়েছে ১০টির।

পূর্ববর্তী নিবন্ধভয় দেখিয়ে বাজার গরম রাখাদের অবস্থান দুর্বল হয়েছে : আফজাল হোসেন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ইউক্রেনকেই বারবার ছাড় দিতে বলে, রাশিয়াকে নয় : জেলেনস্কি