সিএসইতে লেনদেন ২৩.৫৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ২৩.৫৬ কোটি টাকা। ২,০৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১৪.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৮৫.৮৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪০.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৫.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২৫.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯০১.২৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৫.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৬২.২৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৫,৩৫৭.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬১,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, দাম কমেছে ১৫৩টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
পরবর্তী নিবন্ধকরাচি কন্স্যুলেটে বিক্ষোভকারীদের হামলার সময় গুলি করে মার্কিন মেরিন