চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৯.৫৪ কোটি টাকা। ২,০৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৪.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৮.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫৯৭.১৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২০৭.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৬৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৩.৮৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ১০.৫৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮১৪.৮৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১৫,৪২৯.৫২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৫৯,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, দাম কমেছে ৫৩টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।








