সিএসইতে লেনদেন ১৯.৪৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৯.৪৪ কোটি টাকা। ১,৯৮৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৪.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৮.৭৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫০০.০৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯৫.৭৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২৭.২৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৫.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৫৬.৫৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯১৪,৩০৬.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬১,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, দাম কমেছে ৪৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

পূর্ববর্তী নিবন্ধঈদ ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান-অভিনয়
পরবর্তী নিবন্ধএফ-১৫ যুদ্ধবিমান ঘুরে ঘুরে পড়ে বিধ্বস্ত হচ্ছে, এমন ভিডিও শেয়ার ইরানের