সিএসই’তে লেনদেন ১৬.৩৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল রবিবার লেনদেন হয় ১৬.৩৭ কোটি টাকা। মোট ১,৩২৬টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.৪২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১৯.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪০৫.২৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩৫.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৯.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৬.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭২.৬৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৩৯.৪৭। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯১,৭৪০.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৩৮০.৯৯ কোটি টাকা। সিএসই’তে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭টির, দাম কমেছে ১৪৫টি আর অপরিবর্তিত রয়েছে ২টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর গুজবে বিব্রত হায়দার হোসেন বললেন, আমি ভালো আছি
পরবর্তী নিবন্ধবৈরুতে হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪