সিএসইতে লেনদেন ১৩.৭৬ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.৭৬ কোটি টাকা। ১,৪৯৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪৬৮.৯৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৭৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯৮.৮০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২৬.২০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৭.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮০৪.৩১।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১১,০৬৩.৯৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৫৭,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, দাম কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পূর্ববর্তী নিবন্ধএক যাত্রা, তিন জীবনের গল্পে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’
পরবর্তী নিবন্ধনেপালে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র‌্যাপার-মেয়র বালেন্দ্র শাহ