সিএসইতে লেনদেন ১৩.৫৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৩.৫৫ কোটি টাকা। ২,৭০৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৬০.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫২৬.৩৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,২০০.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩২.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,৭৯৮.০৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২১,৮৭৮.৬৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,১৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, দাম কমেছে ৯০টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধআবারও কোটি টাকা অনুদান পেল যে সিনেমা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরান