সিএসইতে লেনদেন ১২.৭৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১২.৭৮ কোটি টাকা। ১,৬৩৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫৪.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৫১.২৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২০.৮৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৬.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৬৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২২.১৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৩৬.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৫১.৩৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১০,০০০.৪৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৫৯,৩০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, দাম কমেছে ১৩৮টি আর অপরিবর্তিত রয়েছে ১১টির ।

পূর্ববর্তী নিবন্ধভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো মানুষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধজাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজগুলোকে পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ