সিএসইতে লেনদেন ১১০.৫৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১১০.৫৭ কোটি টাকা। ১,৭৬১টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৯৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৭৩.৮৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৭৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৭.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৮.১৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৩.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৮১.১৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯০২,৯০৪.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৬,১৩০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, দাম কমেছে ১০৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

পূর্ববর্তী নিবন্ধসুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধ১২ দিন পর হেফাজত থেকে মুক্তি পেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি