সিএসইতে লেনদেন ১০.৩৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.৩৪ কোটি টাকা। ১,১৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,০৮৮.১৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০১১.০৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪২.৫১ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ২২.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯১৩.৯৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৭৮,৩৩২.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৮৯৬.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৮ টির, দাম কমেছে ৬৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমুহূর্তে মনে হয়, এই বুঝি ছেলেটা বাবা বলে ডাকবে : কুমার বিশ্বজিৎ
পরবর্তী নিবন্ধব্যাগভর্তি ৪৭টি বিষধর সাপ নিয়ে মুম্বাই বিমানবন্দরে ভারতীয় গ্রেপ্তার