সিএসইতে রিং দা বেল ফর জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক অনুষ্ঠান

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিং দা বেল ফর জেন্ডার বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাপী, ইভেন্টটির এই বছরের থিমটি হলো ‘নারী এবং মেয়েদের জন্য রিং দ্যা বেল : অধিকার, ন্যায় বিচার এবং পদক্ষেপ গ্রহণ’। এ উপলক্ষে সারা বিশ্বজুড়ে স্টক এঙচেঞ্জগুলি জাতিসংঘের সাসটেইনেবল স্টক এঙচেঞ্জেস ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এঙচেঞ্জেস,ইউ এন ওমেন, ইউএন গ্লোবাল কম্পেক্ট এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠান গুলির সাথে ‘রিং দা বেল’ কার্যক্রম উদযাপন করে আসছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এছাড়াও চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে একাত্ম ঘোষণা করে সিএসইতে আমরা প্রতি বছর নারী দিবসের পালনের মাধ্যমে নতুন কমিটমেন্ট সেট করি এবং কাজের পরিবেশ আরও সুদৃঢ় করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হই।

এ বছরের প্রতিপাদ্য বিষয়ের বিবেচনায় নারী কর্মীদের জন্য একটি স্ট্যান্ডার্ড পরিবেশ দেয়ার ব্যাপারে গৃহীত পদক্ষেপগুলোর নিয়মিত তদারকি করা এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করার কাজটি আরও সুচারুভাবে করার পরিকল্পনা নেয়া হবে। চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান বলেন, কর্পোরেট কর্ম পরিমণ্ডলের সব ধরনের কাজের ক্ষেত্রে সমানভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তি জীবনে এর সঠিক চর্চা। অর্থাৎ পারিবারিক এবং সামাজিক জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদেরকে আরও যত্নবান হতে হবে এবং প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে। এছাড়া সিএসইতে ইকুয়াল কাজ করার সুযোগ আছে এবং এই ধারা অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত নারী সহকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, শুধু একটি দিন নয় প্রতিটি দিনই আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। দিনটির উদ্দেশ্যকে অনুধাবন করে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমাদের পরিবার থেকেই সেই পরিবেশ তৈরির দায়িত্বটা নিতে হবে। নারীদেরকে তার সম্মানের উপযুক্ত জায়গাটা দিতে হবে, হোক সেটা ঘরে বা কর্মক্ষেত্রে। শেষে নারী কর্মকর্তাদেরকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয় এবং সিএসই পরিবারের পক্ষ থেকে তাঁদের একজন মহিলা নির্বাহীকে ‘বর্ষসেরা নারী’ হিসেবে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের বইমুখী করার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ