চিটাগং স্টক এঙচেঞ্জ পিএলসি (সিএসই) এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল হালিম, কমিশনার ও এপিএ টিম লিডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি); বিশেষ অতিথি ছিলেন মো. আশরাফুল ইসলাম, নির্বাহী পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট, বিএসইসি; সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, সিএসইর পরিচালকবৃন্দ সজিব হোসেন সিএফএ, মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান, মো. রেজাউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতির উন্নতির জন্য পুজিঁবাজারকেও তার অবদান রাখতে হলে প্রতি পদক্ষেপে উন্নয়নকে লক্ষ্য ধরে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। বিএসইসি টিম তার কাজ শুরু করেছে এবং আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। প্রেস বিজ্ঞপ্তি।








