সিএমপি কমিশনার হাসিব আজিজের বিদায় সংবর্ধনা

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হাসিব আজিজকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এক বিশেষ কল্যাণ সভার মাধ্যমে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। ১ বছর ৬ মাস ২৭ দিন সিএমপিতে দায়িত্ব পালন শেষে গতকালই ছিল তার শেষ কর্মদিবস।

বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিব আজিজ নিজেই। সভায় সিএমপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা তার কর্মকালীন অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। এ সময় সিএমপির পক্ষ থেকে বিদায়ী কমিশনারকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে হাসিব আজিজ সিএমপির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি সিএমপিতে কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (ডিবিউত্তর) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ইনসার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগীত গড়ে তোলে সহানুভূতিশীল মানুষ শিল্পচর্চা বাড়ায় সামাজিক সচেতনতা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার