সিএমপি কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলামের সৌজন্য সাক্ষাত

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সভাপতি আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম হাসান মোঃ শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী সদস্যবৃন্দ। গতকাল রবিবার সিএমপির দামপাড়াস্থ পুলিশ কমিশনারের অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। নির্বাহী সদস্যবৃন্দ পুলিশ কমিশনারের সাথে পরিচিত হন এবং কার্যক্রম সমন্ধে বিস্তারিত অবহিত করেন।

পুলিশ কমিশনার আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ ও ভূয়শী প্রশংসা করেন। ভবিষ্যতে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কার্যক্রম আরোও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মুহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চেীধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, সিএমপি উপপুলিশ কমিশনার (সদর) প্রকৌশলী মোঃ ফেরদৌস আলী চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ অছিউর রহমান, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, মোহাম্মদ ওসমান গনি, সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের, হিসাব রক্ষক মোঃ আবদুল কাইয়ুম, সাইট ইঞ্জিঃ আবিদুর রহমান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন