সিএমপি কমিশনারের মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল শনিবার পরিদর্শনে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপপুলিশ কমিশনার (পিওএম) মো. শামীম হোসেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মনসুরাবাদ পুলিশ লাইন্সস্থ অস্ত্রাগার, ক৯ ইউনিট, ডিবি অফিস, বিশ তলা আবাসিক ভবন, ফোর্সেস মেস, জিম সেন্টার, ক্যান্টিন, ডাম্পিং স্টেশন এবং ওয়াটার প্লান্ট ঘুরে দেখেন। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট ইউনিটসমূহের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবিউত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জাহাজভাঙ্গা শিল্পকে বৈশ্বিক মানে উন্নীতকরণের আশাবাদ