সিএমপি কমিশনারের কাছে আঞ্জুমান মুফিদুল ইসলামের চেক হস্তান্তর

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে গতকাল সোমবার দামপাড়াস্থ পুলিশ লাইন্স চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি কৃষ্ণপদ রায়ের হাতে জনগণ প্রদত্ত অনুদান ও যাকাতের চেক হস্তান্তর করা হয়েছে।

সিএমপি কমিশনারের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর চেয়ারম্যান ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ–সভাপতি শামসুল আলম শামীম। এ সময় উপস্থিত ছিলেন উপ–পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রাণী প্রামানিক, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও সহকারী পরিচালক মো. সেলিম নাসের প্রমুখ। এসময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধযে কারণে মোবাইল ফোন সঙ্গে রাখেন না পরীমনি