সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ মামলার আসামি জানে আলম গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬ মামলার আসামি মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কোতোয়ালী মোড়ে সুন্দরশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জানে আলম চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার অপেক্ষায় ঢাকা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পাহাড় কেটে বালু তোলার সময় ধসে মৃত্যু