আনোয়ারা থেকে সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনির পুত্র। সিএমপির তালিকাভুক্ত ৩৩০ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ৪২ নম্বরে আকতারের নাম রয়েছে। অভিযানকালে আক্তারের হেফাজত থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, চায়নিজ কুড়াল, চাপাতি, গুলি অপসারণ স্টিক, পটকা, টর্চার চাবুক এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম সাংবাদিকদের জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আক্তারকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।












