চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদ জামাত ও ইসলামিক অনুষ্ঠান উদযাপন পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমসজকর্মী আরিফুল্লাহ মুকুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম।
যুগ্ম আহবায়ক মধ্যে শওকত আকবর মুন্না, মোহাম্মদ ইদ্রিস, মামুনুল হক সুমন, আলী হায়দার, আবুল কালাম আযাদ (ডিনার), শাহরিয়ার ওসমান, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, আবদুল আজিজ, সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল মন্নান, আবু নাঈম, রাশেদুজ্জামান নুর, অর্থ সচিব জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সচিব আবদুল্লাহ আল নোমান ও ২৪ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
জানা গেছে, স্থানীয় ধর্মীয় কার্যক্রমকে সুসংগঠিত করা, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত সফলভাবে আয়োজন এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং ইসলামী মূল্যবোধ প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।











