চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ইউনিটের আধুনিকীকরণ ও বর্ধিতকরণ এবং ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পুনাকের সভানেত্রী সমিরা আজিজ। কর্মজীবী নারী পুলিশ সদস্য ও সেবাগ্রহীতা মায়েদের জন্য একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাতৃত্বকালীন সময়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্রেস্ট ফিডিং কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতিথিবৃন্দ আধুনিকায়িত ফিজিওথেরাপি ইউনিট পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; পুনাক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












