সিএমপিতে তিন ওসি পদে রদবদল

একাধিক কর্মকর্তার বদলি ও পদায়ন

| বুধবার , ২৫ মার্চ, ২০২৬ at ৬:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে কমিশনার হাসিব আজিজ এ রদবদলের নির্দেশ দেন।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইভাবে লাইনওয়্যার থেকে পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে সিটিএসবি, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে লাইনওয়্যারের পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন জিয়াকে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবির দক্ষিণ বিভাগে এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই (সিটি গেইট) পদে পদায়ন করা হয়েছে।

সিএমপি কমিশনার জানান, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার বিওসি মোড়ে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ২ ব্যাটারি রিকসা যাত্রী নিহত, আহত- ৬
পরবর্তী নিবন্ধমাদকের অবাধ দৌরাত্ম্যে আতঙ্কিত ঈদগাঁওবাসী