সিএমপিতে ওপেন হাউজ ডে

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়েছেন।

ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (পদোন্নতিজনিত অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী নগরবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধশীতার্তদের সহায়তায় বিত্তবানরা এগিয়ে আসুন : মেয়র