সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬) ও মো. ছলিম উদ্দিন (৪০)। গতকাল ভোরে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে টিপ ছোরা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গত ১৫ আগস্ট ভোরে কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য সবুজ নামে একজন রেয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছলে সিএনজি অটোরিকশা নিয়ে অজ্ঞাত চার ছিনতাইকারী তাকে ছুরির ভয়ভীতি দেখিয়ে আট হাজার ৯২০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় সবুজ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই চমক দেখাল চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’
পরবর্তী নিবন্ধবান্দরবানে সেনা জিপ খাদে নিহত ১