সাহিত্য সংস্কৃতিতে অমর হয়ে আছেন সুফিয়া কামাল

আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের সংগঠক কবি সুফিয়া কামালের ১১০তম জন্মদিন অনুষ্ঠানে আলোচনা সভায় চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত বলেছেন, নারীর অন্ধকার কলির যুগকে আলোকিত করেছেন কবি সুফিয়া কামাল। তৎকালীন স্বৈরাশাসকের শাসনামলে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করেন তিনি। প্রধান বক্তার বক্তব্যে মফিজুর রহমান বলেন, দেশের সাংস্কৃতিক আন্দোলনে কবি সুফিয়া কামালের অবদান অপরিসীম। বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কবি সুফিয়া কামালের জীবন কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক মঈনুদ্দীন কাদের লাভলু। বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলম, চসিক প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, সুমন দেবনাথ, আলী আহমেদ শাহিন, কামাল উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী, এম.এ.আর.এস রাসেল, স্বপন সেন, রহিমা আক্তার ডলি। আরো বক্তব্য রাখেন লিয়াকত হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, আবদুল মান্নান, প্রণবরাজ বড়ুয়া, লায়ন ইয়াসমিন কবির, অধ্যাপক শিব প্রসাদ, শংকর কান্তি দাশ, হারুন রশিদ, সোমা মুৎসুদ্দী, রিমন মুহুরী, তিতাস হাজারী, এ.কে মুজিবুর রহমান, সজল দাশ, রতন ঘোষ, শিল্পী নারায়ন দাশ, চৌধুরী জসিমুল হক, কাজী আইয়ুব, জি.এম পারভেজ, দিলীপ সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ইউএনওর সাথে মউসের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত