রাউজান প্রতিনিধি: শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাউজান উরকিরচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলায় উরকিরচর হযরত লাল মিয়া শাহ ফুটবল দল ১–০ গোলে মাদার্শা বি ফ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ ৩০ হাজার টাকা প্রাইজমানি ও রানারআপ দল পায় ট্রফি সহ ১৫০০০ টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং কিংসের চেয়ারম্যান সামির কাদের চৌধুরী। উদ্বোধক ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি এইচ এম হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন উরকিরচর ইউনিয়ন বিএনপির মোহাম্মদ শাহজাহান। সাইফুদ্দিন আত্তারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, জিসাস চট্টগ্রাম মহানগরের সহ–সভাপতি মোরশেদুল কাদের চৌধুরী, উরকিরচর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম, আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক ইলিয়াছ জাবেদ, চট্টগ্রাম মহানগর জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গণি, সওদাগর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজ সেবক আবুল কাশেম হিরু।












