সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন

লোহাগাড়ায় গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকারের সকল উন্নয়নমুখী কাজগুলো সমতার ভিত্তিতে বন্টন করা হবে এবং লোহাগাড়াকে একটি স্মাট ও মডেল উপজেলায় পরিণত করা হবে।

তিনি গতকাল শনিবার সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা, তেলিপুকুর পাড়, বেপারী পাড়া ও বোরহানউদ্দীন মিয়াজী পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, নুরুল আলম চৌধুরী, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এস এম সাহাব উদ্দিন, জাফর আহমদ, মোহাম্মদ হোসেন, মাষ্টার মোঃ আলী সিদ্দিকী, রাশেদুল আমীন চৌধুরী, এস এম রেজাউল বাছির চৌধুরী, বাবুল সাওদাগর, সাহাব উদ্দিন, যুবদল নেতা আবু তালেব রুবেল, বাহাদুর চৌধুরী, মকছুদ হোসেন, কায়েস উদ্দিন, হেলাল উদ্দিন, শ্রমিক দল নেতা আবু তাহের, জমির উদ্দিন ও মোহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসির ৫৭তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা রুশ্নির নামে শহরের সড়কের নামকরণ করা হোক