যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি খুব অল্প ভোটের ব্যবধানে রোববার আবারো মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট দলের ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন। অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট। খবর বাসসের।
নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, খুবই কঠিন এ সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি।













