বেসরকারি সংগঠন ওডিএমএস এর উদ্যোগে চট্টগ্রাম ক্লাব ব্যাংকুয়েট হলে ‘পরিষ্কার, সবুজ ও দুর্যোগ সহনশীল শহর গড়ে তুলতে পারি’ শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। এতে কী–নোট স্পিকার ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কিবরিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি ড. ওয়াহিদুল করিম, সিএমপি অ্যাডিশনাল কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান, উপাচার্য সুমন দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইতিহাসবিদ বীর মুক্তিযোদ্ধা ড. সালাউদ্দিন রেজা, বিটিভি বার্তা প্রধান জাহিদুল ইসলাম, দৈনিক বাংলার বার্তা প্রধান সৈয়দ মঞ্জুর, চট্টগ্রাম ওমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বেবি জামান, এনজিও সংগঠক জেসমিন খানম, ব্যারিস্টার তারেক আকবর খন্দকার, দুদকের পিপি অ্যাডভোকেট কফিল রনি, যুব মহাসচিব ড. বেলাল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার রাজীব দাস, চট্টগ্রাম ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার মাকসুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিইও এম. আর. চৌধুরী মিল্টন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ওডিএমএসের এ আয়োজন আমাকে অনুপ্রাণিত করেছে। জনগণের রায় নিয়ে যে দায়িত্ব পেয়েছি, তা যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর। চট্টগ্রাম–১০ আসনের উন্নয়ন এবং এই শহরকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।
সামাজিক সংগঠনগুলোর গঠনমূলক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। সেমিনারে বক্তারা ক্লিন, গ্রিন ও ডিজাস্টার রেজিলিয়েন্ট শহর গঠনে সমন্বিত পরিকল্পনা, সুশাসন ও নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম–১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষানুরাগী সাঈদ আল নোমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










