সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলামের অনন্য শিক্ষা

মহানগরী জামায়াতের ইফতার মাহফিলে নজরুল

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, কোরআনসুন্নাহর শিক্ষা হলো প্রতিবেশির প্রতি যথাযথ দায়িত্ব পালনে সচেতন থাকা। যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না তার ঈমানদারির দাবিটাই মিথ্যাচার। প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম, ধনী বা দরিদ্র, আত্মীয় বা অনাত্মীয় সবারই অধিকার রয়েছে। গতকাল মঙ্গলবার মহানগরী জামায়াতের কার্যালয়ে প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কোতোয়ালী থানা জামায়াতের আমির আমীর হোছাইন, নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের, ব্যবসায়ী আহমদ রশীদ আমু, ব্যবসায়ী নুর মোহাম্মদ, অ্যাডভোকেট এহতেশামুল হক, অ্যাডভোকেট শহীদ হোসেন, আহমদুল হক, ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাষ্ট্রের কর্মচারীদের মেরুদণ্ড রাষ্ট্রের কাছেই নত হবে, ব্যক্তির কাছে নয়