সামাজিক মাধ্যমে সাইবার অপরাধ বিষয়ে ইউএসটিসিতে সেমিনার

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ইউএসটিসি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজারি কমিটির উদ্যোগে গত ২৫ জুলাই সাইবার ক্রাইম ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এ্যাগজিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. রনজিত কুমার সাহা। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অফ বেসিক মেডিসিন এন্ড ফার্মাসিটিউকাল সাইন্স এর ভারপ্রাপ্ত ডিন ড. শাহ্ সামিউর রশিদ, সহকারী রেজিস্ট্রার ড. সাখাওয়াত উল্লাহ। উদ্বোধনী বক্তব্য প্রক্টর, ফার্মাসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব ভূঁইয়া। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমডি শোয়েব উদ্দিন খান। উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শাহাবুদ্দিন এক্টিং ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বক্তারা সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের সচেতন থাকার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধযুক্তির মাধ্যমে অন্যের মতামত খণ্ডানোই হচ্ছে বিতর্ক