সামাজিক অবক্ষয়ে জাতি গভীর সংকটকাল অতিক্রম করছে

ছাত্রসেনার কাউন্সিলে অধ্যক্ষ জুবাইর

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশ ও জাতি এখন গভীর সংকটকাল অতিক্রম করছে। একদিকে বৈশ্বিক মহামারী অভিশপ্ত করোনা ভাইরাস, অন্যদিকে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, খুন-রাহাজানি প্রভৃতি গর্হিত কর্মকাণ্ডের সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। নৈতিকতার স্খলন ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে সর্বত্র। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের জন্য এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ছাত্রনেতা খ ম জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবু নাছের তালুকদার, বিশেষ অতিথি ছিলেন কেনন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, অ্যাড. মীর ফেরদৌস আলম সেলিম, অধ্যক্ষ সৈয়্যদ মু. জসিম উদ্দিন তৈয়্যবী, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মুফতি রফিকুল ইসলাম নেজামী, মোজাম্মেল হোসেন প্রমুখ। কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেনন্দ্রীয় সভাপতি এম এম নাইম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবক আবু তাহেরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধগোপাল দাশ