পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। খবর বিডিনিউজের। শফিকুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যার একটি মামলার পরোয়ানামূলে জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন আব্দুল জলিল মন্ডল। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হয়।












