সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজীপাড়া বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ও সভাপতি জাবেদুল ইসলাম রবি ও অর্থ সম্পাদক হাসিবুল আলম ফাহিমের সার্বিক ব্যবস্থাপনায় ২৪নং ওয়ার্ড আওতাধীন এলাকাবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।

এতে আরো উপস্থিত ছিলেন হাজীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সালে জহর বাবুল, প্রধান সর্দার ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল বারেক, উপদেষ্টা ও সমাজসেবক নুরুল ইসলাম বাদশা, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সেবক খোরশেদ আলম বাবু, আব্দুর রাজ্জাক সর্দার, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান ও বন্ধন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ইমরান, মনা, আরিফ, খোকা, রাকিব, শরিফ, ফারুক, অপু ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাবেদুল ইসলাম রবির সভাপতিত্বে এবং বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল খায়ের ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মরহুম আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পরবর্তীতে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ সাঈদ আল নোমান এমপির মাধ্যমে উপস্থিত এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হাজীপাড়া বন্ধন ফাউন্ডেশন ২০০৪ সালে স্থাপিত হওয়ার পর হতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভূমিকা পালন করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, করোনা কালীন সমাজসেবা, ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন বস্ত্র বিতরণ, ইফতার ও ঈদ উপহার, এলাকার অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান উপলক্ষে গতকাল পহেলা মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার সামগ্রী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় হিজরির শাবান মাসে রোজার বিধান দেওয়া হয়