সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

মানিলন্ডারিং মামলা

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে ২৩ কোটি টাকা মানিলন্ডারিং ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা এক মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। চার্জশিটে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫() ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() ও ৪() ধারায় অভিযোগ আনা হয়েছে। খবর বাসসের।

একই মামলায় অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রূকমীলা জামান, ব্যাংকটির সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা, আরামিট পিএলসির একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং হুন্ডি কার্যক্রমে জড়িত কয়েকজন ব্যক্তি। তদন্তে অভিযোগ করা হয়, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে তা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও বিদেশে পাচার করা হয়। তবে মামলার এক আসামি শরীফ জহিরের বিরুদ্ধে অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে বিপন্ন বন্যপ্রাণী